×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৪৫৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে প্রথম কমিউটার ট্রেন নকশীকাঁথা এক্সপ্রেস শুক্রবার থেকে চালু হয়েছে। রেলওয়ে সূত্রে জানাগেছে,প্রথম দিন খুলনা থেকে ৩৮টি স্টেশন ধরে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ ঘন্টা ৩০ মিনিট। পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর মাস পূর্তিতেই আরেকটি ট্রেন বাড়ানো হলো। প্রথমবারের মত চালু হলো কমিউটার ট্রেন। খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। বিজয়ের মাসের প্রথম দিন পদ্মা সেতু পার হয়ে শুক্রবার থেকে যুক্ত হয়েছে রাজশাহী-ঢাকা রুটে মধুমতি এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে কমিউটার ট্রেন নকশীকাঁথা। 
নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া মুন্সীগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরার পদ্মা ও মাদারীপুরের শিবচর স্টেশনসহ সবগুলো স্টেশনে যাত্রী উঠানামা করা এবং ভাড়া কম হওয়ায় যাত্রীরা অনেক খুশি । প্রথম কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। 
মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুর রহমান জানান, নতুন স্টেশনগুলোতে যাত্রীসেবা বৃদ্ধি করা হয়েছে। প্রথম কমিউটার ট্রেনে ৩৬২ সিটের বিপরীতে ৫শতাধিক যাত্রী ভ্রমণ করেন। 
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী ইউসুফ আলী বলেন, খুলনা থেকে ৩৮৩ কিলোমিটার পথে ৩৮টি স্টেশন ধরে ১০ ঘন্টা ৩০ মিনিটে রাজধানীর কমলাপুর ষ্টেশনে সকাল সাড়ে ১০ টায় ট্রেন পৌঁছায় । 
সপ্তাহে সাতদিন খুলনা থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে নকশী কাঁথা এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে। আর ঢাকা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat