×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৫৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাটিতে বৃহস্পতিবার ভোরের দিকে একটি হোস্টেলে ভয়াবহ আগুনে ১৩ জন মারা গেছে। নগরীর জরুরি বিভাগ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জরুরী বিভাগের এক বিবৃতিতে বলা হয়, দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে সেখান থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা গেছে। তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা যায়।
বিবৃতিতে বলা হয়, সাবেক রাজধানীর কেন্দ্রস্থল আদি শারিপভ স্ট্রিটে স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
জরুরি বিভাগ জানায়, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন ছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সকাল ৬টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat