×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৫৬৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয়ান অনুর্ধ্ব ২১ বয়সী সেরা খেলোয়াড় হিসেবে ২০২৩ সালের গোল্ডেন বয় এ্যাওয়ার্ড জয় করেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। 
কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ১৮ বছর বয়সী লিন্ড কাইসেডো জিতেছেন এ বছরের গোল্ডেন গার্ল এ্যাওয়ার্ড। 
২০ বছর বয়সী বেলিংহাম এবারের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ইতোমধ্যে ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন। অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন বেলিংহাম। এবার পেলেন ইউরোপ সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি। 
এ সম্পর্কে বেলিংহাম বলেছেন, ‘বার্মিংহাম, ডর্টমুন্ড ও এখন রিয়ালের এই যাত্রায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া এই স্বীকৃতি সম্ভব ছিলনা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পরিবার। যে ধরনের উদ্দীপনা তারা আমকে দিয়ে চলেছেন সেটা অকল্পণীয়। এখন আমি যে এ্যাওয়ার্ড পেয়েছি তার মর্যাদা রক্ষার্থে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। নিজের সম্ভাবনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আশা করছি এর মাধ্যমে আরো অনেক ট্রফি আমার কাছে আসবে।’
২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বেলিংহাম এই এ্যাওয়ার্ড জয় করলেন। লিভারপুলে থাকাকালীণ গোল্ডেন বয় এ্যাওয়ার্ড জয় করেছিলেন বর্তমানের চেলসি তারকা স্টার্লিং।
এ পর্যন্ত এই এ্যাওয়ার্ড জয় করা অপর গুরুত্বপূর্ণ তারকারা হলেন ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। 
এ বছর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড গোল্ডেন প্লেয়ার ম্যান এ্যাওয়ার্ড জয় করেছেন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির হয়ে প্রথম মৌসুমেই ২২ বছর বয়সী হালান্ড ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat