×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৫৬৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল সালমান খান-ক্যাটরিনা জুটির ‘টাইগার থ্রি’। সমালোচকরা শুরু থেকেই বলছিলেন, সিনেমাটি সালমান-ক্যাটরিনাকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনবে। সেই ধারণা সত্যেও রূপ নিচ্ছে। অগ্রিম টিকেট বিক্রির রেকর্ড গড়ার পর সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়েও চমকে দেয়।
দিওয়ালি উপলক্ষে গত রবিবার বিশ্বের ৮ হাজার ৯শ’ পর্দায় মুক্তি পেয়েছে ‘টাইগার থ্রি’। মুক্তির প্রথমদিন সিনেমাটি শুধু ভারতে আয় করে ৪৩ কোটি রুপি। যা প্রথমদিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’কে তৃতীয় অবস্থানে যুক্ত করেছে। এছাড়া দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৫৮ কোটি রুপি। এছাড়া তৃতীয় দিন ঘরে তোলে ৪৩.৫ কোটি।
মাত্র ৩ দিনেই সিনেমাটি ২শ’কোটি পার করে। ফলে সালমান ভক্তদের প্রত্যাশার প্রদীপ আরও উজ্জ্বল হয়। কিন্তু চতুর্থ দিনে (১৫ নভেম্বর) বড় পতনের মুখে পড়ল ‘টাইগার থ্রি’। এদিন ভারতে ছবিটির কালেকশন মাত্র ২১ কোটি রুপিতে নেমে আসে। খবর এনডিটিভির।
এ বিষয়ে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেছেন, ‘চতুর্থ দিনের শুরুটা কিন্তু ভালোই ছিল। সকালের শোগুলোতে প্রচুর দর্শক ছিল। কিন্তু দুপুর ১টা থেকেই ছবিটির ব্যবসায় ধ্বস নামে। কারণ তখন ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ ছিল। আর ম্যাচটি রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে। ফলে সিনেমা হলে দর্শকের সমাগম কমে যায়।’ এরপরও চতুর্থ দিনের কালেকশনকে একেবারে মন্দ বলতে নারাজ বিশ্লেষকরা। তাদের অনুমান, আগামী উইকেন্ড (রবিবার) নাগাদ ‘টাইগার থ্রি’ ভালো অবস্থানে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat