×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৪৬০৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, নারীদের ন্যায়বিচার প্রাপ্যতা এবং জলবায়ু পরিবর্তন খাতের তিনটি প্রকল্পে জার্মানি বাংলাদেশকে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে। এ বিষয়ে আজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে ২৫.৫ মিলিয়ন ইউরো’র তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তিনটি কারিগরী সহযোগিতা চুক্তি হলো- ‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর(এলআইসিএ)’, ‘নারীদের ন্যায়বিচার প্রাপ্তর সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যাবস্থাপনার উন্নতি (এ২ জাস্টিস)’ এবং ‘ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণ।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব শরীফা খান এবং বাংলাদেশে ফেডারেল রিপাবলিক অব জার্মানির জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর আঁন্দ্রে কুক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহরের (এলআইসিএ)’ জন্য মোট তহবিল  হলো ৫.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) অধীনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- নির্বাচিত শহরগুলিতে আরও টেকসই, জলবায়ু-অভিযোজিত এবং অন্তর্ভুক্তিমূলক মৌলিক নগর পরিষেবাসমুহ নিশ্চিত করা।  “নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যবস্থাপনার উন্নতি (এ২ জাষ্টিস)”এর জন্য তহবিল হলো ১৫.৫০ মিলিয়ন ইউরো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ (এলজেডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
‘ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণে’র জন্য মোট তহবিল  হলো ৪.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat