×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৬৭৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। আজ শুক্রবার বিকালে মিলের ডুঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ইক্ষু গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. অমর আলী, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে একলাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার শতকরা ৬ দশমিক ৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্যমান প্রায় একশ’ পঞ্চাশ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat