×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৫৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী  লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির জনসমর্থনহীন কর্মসূচি ঘোষণাতেই সীমাবদ্ধ। নবম জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থন হারিয়ে ভরাডুবির পর থেকে বিএনপি এবং এর নেতাকর্মীরা এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের নড়িয়ায় দলীয় কার্যালয়ে পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরো বলেন, বিএনপি বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাটের মতো বিভিন্ন অপকর্ম করেছে। ফলে সম্প্রতি জঙ্গিবাদ, মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপির জনবিচ্ছিন্নতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার ফলে ইদানীং বিএনপি কর্তৃক ঘোষিত অবরোধ কর্মসূচি অতীতের ন্যায় কোনো সাড়া পাচ্ছেনা।
তিনি আরও বলেন, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকান্ডের পর বিএনপি একের পর এক হরতাল এবং অবরোধ কর্মসূচি দিলেও জনসমর্থনের অভাবে তা কার্যকর হচ্ছে না। বিএনপির ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচি তাদের ঘোষণার মধ্যেই এখন সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাস্তবে তার প্রয়োগ হচ্ছেনা এবং ভবিষ্যতেও হবেনা। জনসমর্থনহীন কোন কর্মসূচিই এই গণতান্ত্রিক বাংলাদেশে কখনো সফল হয়নি এবং ভবিষ্যতেও হবেনা।
নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat