×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৫৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জন্য কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।  
ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে স্থানীয় সময় সকাল ১১:৫৩ টায় (০৪৫৩ জিএমটি) ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে রিপোর্ট করা হয়েছিল।  
ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থ বিষয়ক সংস্থা বা বিএমকেজি জানিয়েছে, দ্বীপপুঞ্জের তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে কম্পনটি মাঝারিভাবে অনুভূত হয়েছে।
সৌমলাকির বাসিন্দা ল্যাম্বার্ট তাতাং এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু এখানকার মানুষ আতঙ্কিত ছিল না। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।’
৪১ বছর বয়সী ল্যাম্বার্ট তাতাং বলেন, ‘বিশেষ করে আমরা জানতে পেরেছি যে সুনামির কোনো হুমকি নেই, তাই জীবন এখন স্বাভাবিক।’
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। তীব্র ভূমিকম্পের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
গত বছরের নভেম্বরে দেশের প্রধান দ্বীপ জাভাতে জনবহুল পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬-মাত্রার ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।
২০০৪ সালে একটি ৯ দশমিক ১-মাত্রার ভূমিকম্প সুমাত্রার উপকূলে আঘাত হানে এবং একটি সুনামির সূত্রপাত করে যা ইন্দোনেশিয়ার প্রায় ১৭০,০০০ সহ সমগ্র অঞ্চলে ২২০,০০০ জন নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat