×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৬৭৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ল্যাটিন আমেরিকার অন্য দুটি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে তেলআবিব থেকে তাদের দূতদের প্রত্যাহার করছে।
এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলিভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, ইসরাইল গাজায় আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরাইল। এটা গ্রহণযোগ্য হতে পারে না।
মূলত গাজার মানুষের ওপর ইসরাইলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এর আগেও বলিভিয়া গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
একইসঙ্গে বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোরও ঘোষণা দিয়েছে দেশটি।
এদিকে কলম্বিয়া ও চিলি মঙ্গলবার হামাসের ওপর ইসরাইলী হামলার তীব্র সমালোচনা করেছে। একইসঙ্গে দেশ দুটি ইসরাইল থেকে তাদের দূতদের ফিরিয়ে আনারও ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের  সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরাইলী হামলায় ৮ হাজার ৫শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat