×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৭৮৭৭২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমান ২০২৩-২৫ মেয়াদের জন্য কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন । 
আজ ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের  ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার অনারারি কনসাল শামস মাহমুদ সেক্রেটারি জেনারেল এবং গুয়াতেমালা প্রজাতন্ত্রের অনারারি কনসাল জুলফিকার আলী কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
আজ সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
নিউজিল্যান্ডের অনারারি কনসাল নিয়াজ আহমেদ সিসিবির ২০২১-২০২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
রিপাবলিক অব সেশেলসের অনারারি কনসাল জেনারেল মো. আমিরুজ্জামান এবং রিপাবলিক অব মাল্টার অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী  ২০২৩-২৫ মেয়াদের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নবনির্বাচিত সদস্যরা হলেন -ড. মো. সোলায়মান আলম শেঠ সাউথ আফ্রিকা রিপাবলিক চট্টগ্রামের অনারারি কনসাল, নাসরীন জামির লুক্সেমবার্গের অনারারি কনসাল, মোহাম্মদ তানিম হাসান বসনিয়া ও হার্জেগোভিনার অনারারি কনসাল, সৈয়দ ফরহাদ আহমেদ এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল, রিয়াদ মাহমুদ অনারারি কনসাল  বাংলাদেশে জর্জিয়ার কনস্যুলেট।
রেশাদুর রহমান ঢাকা ব্যাংক লিমিটেড এবং ডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং আরআর গ্রুপ এবং ট্রেড হাব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান।
শামস মাহমুদ শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) সহসভাপতি। তিনি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি।
জুলফিকার আলী ইজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat