×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৭৮৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র এক দশকের ক্যারিয়ারে বেশকিছু পুরস্কার ও সম্মাননা ঘরে তুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সবশেষ সেই ঝুলিতে এবার জমা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মান অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাদা শাড়ি পরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন এই অভিনেত্রী। মা ও বাবার সঙ্গে ছবি তুলে তা সবার সঙ্গে শেয়ার করেন তিনি। এমনিক এই পুরস্কারের আনন্দে নতুন বাড়িও নাকি কিনে ফেলেছেন।
তবে এমন আনন্দের মুহূর্তে মনখারাপের খবর পেলেন কৃতি। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শুরুর সময় থেকেই গুঞ্জন রটে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন তিনি। তারা সরাসরি বিষয়টি স্বীকার না করলেও একাধিক অনুষ্ঠানে তাদের মন্তব্যে প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 
কিন্তু এবার ভিন্ন কথা শোনালো প্রভাসের পরিবার। তার বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেছে অভিনেতার ঘনিষ্ঠ আত্মীয়। অভিনেতার কাকিমা বলেন, ‘দুর্গা মায়ের কৃপা রয়েছে আমাদের ওপর। খুব শিগগিরই প্রভাসের বিয়ে হবে। আপনারা সকলে নিমন্ত্রিত থাকবেন সেই বিয়েতে।’ সূত্রটির বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সেই পাত্রীর তালিকায় নেই কৃতি! যা নিয়ে এরই মধ্যে নানা জল্পনা-কল্পনার শুরু হয়েছে নেটদুনিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat