×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  বাগেরহাটের শরণখোলায়  ধারালো অস্ত্রের কোপে এক বৃদ্ধা নারীর পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধানসাগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের নিজ বাড়ির উঠানে কোপ দিয়ে কার বাম পা কেটে নেয়া হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম শনিবার দুপুরে  বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোসনে আরা বেগম (৭০) বাড়ির উঠানে হাটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ করে তাদের বাড়িতে এসে হোসনে আরাকে বলেন, আমি তোমার ছেলের জন্য ঢাকায় থাকতে পারলাম না। এই কথা বলেই তিনি তার কাছে থাকা ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে পায়ে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে তার বৃদ্ধ স্বামী নুরুল ইসলাম ঘর থেকে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাকে ঢাকার কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে তা তিনি জানাতে পারেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন কী কারণে ওই অজ্ঞাত ব্যক্তি হোসনে আরার ওপর হামলা চালালো তা খতিয়ে দেখতে পুলিশ অনুসন্ধানে নেমেছে। এদিকে স্থানীয়রা জানিয়েছে, হোসনে আরার দুই ছেলে। তার এক ছেলে ফকির মোস্তফা কামাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি বর্তমানে ঢাকায় পোশাক ব্যবসা করেন। অপরজন প্রবাসী। শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হোসনে আরা বেগমের শরীর থেকে বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। হোসনে আরা বেগম শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের নুরুল ইসলাম ফকিরের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat