×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৭৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভিয়েতনাম- বাংলাদেশ সংসদীয় সম্পর্ক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে।
তিনি বলেন, 'পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দু’দেশের সংসদের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর একটি অনন্য ঘটনা। এর মাধ্যমে দু’দেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।'
ভিয়েতনামের ন্যাশনাল এ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে-র নেতৃত্বে ভিয়েতনামের প্রতিনিধিদলের বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের সৌজন্যে রাজধানীর একটি হোটেলে  আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে স্পিকার আজ এসব কথা বলেন।
ভিয়েতনামের ন্যাশনাল এ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের ভৌগোলিক, সাংস্কৃতিক ও মানুষের জীবনাচরণে যথেষ্ঠ সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভিয়েতনামের ঐতিহাসিক নেতা হো চি মিন নিজ নিজ দেশের স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম ও এদেশের মানুষের আতিথেয়তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি বিনিয়োগবান্ধব। এসময়, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম , পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, আরমা দত্ত এমপি, রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat