×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৭০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের  টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন  ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম।
গুয়াহাটিতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগেই দলের সাথে যোগ দিবেন শ্রীরাম।
২৯ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দু’টি অনুশীলন ম্যাচের জন্য গুয়াহাটি যাবে বাংলাদেশ দল। এরপর ৭ অক্টোবর আফগানিন্তানের বিপক্ষে বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ধর্মশালা যাবে টাইগাররা।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন শ্রীরাম।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন শ্রীরাম। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ ছিলেন তিনি। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮টি ওয়ানডে এবং প্রায় ১৮ বছর প্রথম-শ্রেনির ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল শ্রীরামের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat