×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা। সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫শ টাকা।
ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য   ২শ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়ে সর্বোচ্চ ১৫শ টাকা।
ঐ দু’টি গ্যালারি ছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া ক্লাব হাউস (শহীদ মোশতাক ও শহীদ জুয়ে স্ট্যান্ড) টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে ৫শ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩শ টাকা।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে। আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
আগামী ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিবারাত্রির সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
এদিকে অনলাইনেও ওয়ানডে সিরিজের টিকিট এখন পাওয়া যাবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে https://ticket.tigercricket.com.bd/-তে ভিজিট করে ওয়ানডে ম্যাচের জন্য একদিন আগে টিকিট বুক করতে হবে।
প্রথম ওয়ানডের অনলাইন টিকিট বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে (www.tigercricket.com.bd)  সকাল ৯টা (মঙ্গলবার) থেকে সকাল ৯টা (বুধবার) পর্যন্ত পাওয়া যাবে।
টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড : ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড : ১০০০ টাকা
ক্লাব হাউস : ৫০০ টাকা।
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড : ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড : ২০০ টাকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat