×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৮১৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুইবার ব্যর্থ হবার পর প্রথমবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  আগের দুই আসরে রৌপ্য পদক নিয়েই খুশি থাকতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। তবে এবার ওই বাঁধা টপকে যাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জোতি। 
গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ নারী দল। চীনের হাংজু প্রদেশে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকাও অংশ নিবে। জোতির নেতৃত্বে অনুপ্রানীত বাংলাদেশ দল ইতোমধ্যে এশিয়ার  তিন জায়ান্ট দলকেই হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে। যা এবারের গেমস থেকে স্বর্ন পদক জয়ে আশাকে ত্বরান্বিত করছে। 
আজ বাংলাদেশ অধিনায়ক বলেন,‘২০১৯ সালে দক্ষিন এশিয়ান গেমসে স্বর্ন পদক জয়ের পর আমি বুঝতে পেরেছি,  একটি ট্রফি ও একটি পদক জয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি ট্রফি জয়ের চেয়ে স্বর্নপদক জয়ের আনন্দ অনেক বেশী। আমরা আবার সেই স্বাদ পেতে চাই। আশা করি এশিয়ন গেমসে আগের ফলাফলকে টপকে স্বর্ন জয় করতে পারব।’
গেমসে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেস অধিনায়ক বলেন,‘ এটি আমাদের জন্য প্রতিপক্ষ দলগুলোকে পরখ করারও সুযোগ করে দিবে। কারণ ওই দলগুলোর সঙ্গেই আমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। ফলে প্রস্তুতির জন্য এই গেমস হবে সঠিক একটি মঞ্চ।’
আগামী ২২ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেমসে পাকিস্তানও ফেভারিট। প্রথমবারের মতো ভারতও এই গেমসে অংশ নিতে যাচ্ছে। ফলে গেমসটি কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। 
সম্প্রতি নিজ  মাটিতেই ভারতকে  হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যা আবারো ভারতীয়দের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগ্রেসদের।
স্কোয়াড: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা ম-ল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, শানজিদা আক্তার মগলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস
স্ট্যান্ড বাই: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফি ইয়াসনিম অর্থি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat