×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৪৫৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলকাতা আমার খুব ভালো লাগে। ইচ্ছা আছে বাংলা সিনেমায় অভিনয় করার। ভালো গল্প পেলে অভিনয় করবো। এখন অল্প কিছু বাংলা বুঝি। বাংলা ছবিতে অভিনয় করার আগে ভালো করে বাংলা শিখে নেব।’ ‘ইয়ারিয়া ২’ সিনেমার প্রচারে এসে এভাবেই বাংলা সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম বলছে, এ নিয়ে দ্বিতীয়বার কলকাতায় গেলেন অভিনেত্রী। বাংলার সঙ্গে কোনো ধরনের নাড়ির টানও নেই দিব্যার। বাংলা ভালো বোঝেন না বলে বাংলা সিনেমাও দেখেন না। প্রশ্ন উঠতেই পারে তাহলে হঠাৎ করে বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়ে উঠলেন কেনো তিনি। এর উত্তর, অভিনেত্রী নিজেই দিলেন। এর কারণ কলকাতার অভিনেতা যশ দাসগুপ্ত।
‘ইয়ারিয়া ২’ সিনেমায় দিব্যার বিপরীতে অভিনয় করছেন কলকাতার এই অভিনেতা। তার অভিনয়ে মুগ্ধ অভিনেত্রী। কলকাতায় এসে যশের প্রশংসায় পঞ্চমুখ। তার সম্পর্কে দিব্যা বলেন, ‘যশ ভালো অভিনেতা। কাজের প্রতি তার একাগ্রতায় আমি মুগ্ধ। প্রচণ্ড জ্বর নিয়ে সে শুটিং করেছিল। টানা ৩০ ঘণ্টা শুটিংয়ের পরও তার কোনো অভিযোগ ছিল না।’
‘ইয়ারিয়া’ সিনেমা পরিচালনা করলেও সিক্যুয়েলে অভিনয় করছেন দিব্যা। এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন রাধিকা রাও ও বিনয় সাঁপুর। দিব্যা যশ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিজান জাফরি, পার্ল পুরি, অনুসূয়া রাজন, প্রিয়া প্রকাশ ওয়ারিয়া প্রমুখ। আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইয়ারিয়া ২’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat