×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮৮১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায় বিএনপি-জামাত। এরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাতের খুনের রাজনীতি, চক্রান্তের রাজনীতি ও ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে আমাদের দাঁড়াতে হবে। এদের অপকর্মের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। দেশের ১৭ কোটি মানুষকে এদের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামাত সুযোগ পেলেই দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। এরা কখনোই দেশের মানুষের কথা চিন্তা করেনা।তারা যে কোন উপায়ে ক্ষমতায় গিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সভাপতি কৃষিবিদ ডা. ফজলে রাব্বি মন্ডল আতার সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ ডা. সাইফুল বসারের সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব কৃষিবিদ ড. নাহিদ রশীদ, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ডা. এমদাদুল হক তালুকদার এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat