×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাক্ষাত করেছেন। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দ’ুটি দেশের মধ্যে সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণার পর এই প্রথম শুক্রবার হোসেইন আমির আবদুল্লাহিয়ান সালমানের সাথে সাক্ষাত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রিয়াদ আসেন। জেদ্দায় তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় এ কথা বলা হয়। 
একসময়ে টুইটার হিসেবে পরিচিত এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয়ে দু’দেশের সম্পর্ক পর্যালোচনা করেন। সহযোগিতার সুযোগ ও উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’র খবরে বলা হয়েছে, রিয়াদ সফর ও মোহাম্মদ সালমানের সাথে দেখা করার বিষয়টি ইরানের সিনিয়র কোন কর্মকর্তার এটিই প্রথম। 
‘ইরনা’ আরো বলেছে, ইরান সৌদি যুবরাজকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যুবরাজ আমন্ত্রণ গ্রহণ করেছেন। 
আমির আবদুল্লাহিয়ান ৯০ মিনিটের এই বৈঠককে সরাসরি, খোলামেলা এবং ফলপ্রসু বলে বর্ণনা করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি টুইটারে উল্লেখ করেন।
উল্লেখ্য, শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী শাসিত সৌদি আরবের মধ্যে ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। মার্চ মাসে চীনা মধ্যস্থতায় দু’দেশ কূটনৈতিক সম্পর্ক আবার চালু করতে সম্মত হয়। 
আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ‘আমরা নিশ্চিত যে এই বৈঠক এবং সহযোগিতা মুসলিম বিশ্বের ঐক্য বজায় রাখতে সহায়ক হবে। তিনি বিস্তারিত না উল্লেথ করে আঞ্চলিক সংলাপের প্রস্তাব করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat