×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ১০২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৮ আগস্ট) বিকাল তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কোনো দিকেই পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে পালাবার আর পথ নেই। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মানে মানে পদত্যাগ করেন।
তিনি বলেন, সংবিধানের অধীনে নির্বাচনের কথা বলছে সরকার। ওই সংবিধানই তো অবৈধ। নিজেদের মতো করে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে। বিএনপি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কথা বলছে। বার বার বলেছি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দাও। 
বিএনপি মহাসচিব বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেছে সরকার। বিরোধীদলের ওপর নির্যাতন-নিপীড়ন হচ্ছে এটা এখন সারা বিশ্ব বলতে শুরু করেছে। এখন ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের কথা বলছে সরকার। এগুলো বলে লাভ হবে না, পালাবার কোনো পথ নেই।  
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে পালাবার পথ পাবে না। আওয়ামী লীগ লুট করে সব শেষ করে ফেলেছে, খোকলা করে ফেলেছে। পেনশন স্কিম চালু করেছে, কোনো লাভ হবে না। দাবি মেনে নিন নইলে জনগণ উত্তাল তরঙ্গ তুলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat