×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৬৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার ২০টি কেন্দ্রে  বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহত্তম এ পাবলিক পরীক্ষায় ১০ হাজার ৯২৫ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরীক্ষার কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে। গত ৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ঝোঁপঝাড় পরিষ্কার করারও নির্দেশনা প্রদান করা হয় সভায়।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহন করতে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষকমন্ডলীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এবং দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা আয়োজনে ইতোমধ্যে প্রস্তুতি সভায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করবেন এবং পর্যবেক্ষনে রাখবেন। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat