×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে দুই হাজার ৭’শ ৬৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
শোক দিবসে সেবার অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ নিজেও চক্ষু বিজ্ঞান বিভাগে রোগী দেখেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, পরীক্ষা-নিরীক্ষা করা, কিডনী  প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি সেবা  প্রদান, বিনামূল্যে সি-ভাইরাসের ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা, ফটো গ্যালারি উদ্বোধন, দোয়া মাহফিল ইত্যাদি কর্মসূচী পালন করা হয়েছে। বহির্বিভাগ ১-এ মেডিসিন ও ডেন্টাল অনুষদের বিভাগসমূহে ১ হাজার ৯০৭ জন এবং বহির্বিভাগ ২-এ সার্জারি অনুষদের বিভাগসমূহে ৮৬১ জনসহ মোট দুই হাজার সাত ’শ আটষট্টি রোগী এই সেবা গ্রহণ করেন।
এসকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ। 
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বি ব্লকের সম্মুখে শেখ রাসেল ফোয়ারার সামনে সকাল ৭টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আজিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য ।
শেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর পবিত্র কোরান খতম করার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ পরিষদও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরান খতম করে এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat