×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে পানিদূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন জারি করে দেশে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। দেশজুড়ে বৃক্ষরোপণে জাতির পিতার অভূতপূর্ব উদ্যোগের ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যারা স্বাধীনতা সহ্য করতে পারেনি, দেশি বিদেশি ষড়যন্ত্রে তারাই জাতির পিতাকে হত্যা করেছে। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা হত্যার বিচার করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত সোনার বাংলা গড়তে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। তাঁর দিক নির্দেশনায় জনগণের বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণে আমাদের সকলকে নিরলসভাবে কাজ করে করতে হবে। সকলে মিলে কাজ করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারলেই জাতির পিতার আত্মা শান্তি পাবে।
মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব পরিবেশ ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, বিএফআইডিসি’র চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত ‘বাঙালির কালরাত’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরিবেশমন্ত্রী এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat