×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা।
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী হিসেবে বঙ্গমাতার স্বতঃস্ফূর্ত ভূমিকাতেই এদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।'
স্পিকার আজ জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে মহিয়সী নারী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালন এবং 'বঙ্গমাতা সম্মাননা পদক' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. পারভীন হক শিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাবেক  ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন মাহমুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার নাঈম হাসান। সন্মানিত  আলোচক হিসেবে বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমান প্রধান  বক্তব্য রাখেন।  
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতার ডাকনাম 'রেণু'। বঙ্গবন্ধু তার 'অসমাপ্ত আত্মজীবনী'তে বঙ্গমাতার কথা বারবার উল্লেখ করেছেন।
স্পিকার বলেন,  বঙ্গমাতার অনুপ্রেরণাতেই বঙ্গবন্ধু নিজের জীবন সংগ্রামের কথা লিখতে পেরেছিলেন।
'আমার মা একজন গেরিলা যোদ্ধা ছিলেন'- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্ধৃতি উল্লেখ করে স্পীকার বলেন, বঙ্গমাতার বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, বঙ্গমাতা রতœগর্ভা। সকল প্রতিকূলতা হাসিমুখে সহ্য করে তিনি প্রত্যেক ছেলেমেয়েকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন।
স্পিকার বলেন, বঙ্গমাতা খুবই সাধারণ জীবন যাপন করতেন। বঙ্গবন্ধু কারারুদ্ধ থাকাকালীন সময়ে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সার্বিক পরামর্শ ও  দিক নির্দেশনা দিয়েছেন। এসময় স্পিকার নারী কল্যাণে অবদান রাখায় 'বঙ্গমাতা সম্মাননা পদক' প্রদানের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।  
স্পিকার নারীর কল্যাণে বিশেষ অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এবং  নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীকে 'বঙ্গমাতা সম্মাননা পদক' প্রদান করেন। মেয়র সেলিনা হায়াত আইভীর পক্ষে তার ছোটভাই আহম্মদ আলী উজ্জ্বল সম্মাননা পদক গ্রহণ করেন।
সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা, অপরাজিতা হকসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের বঙ্গমাতা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat