×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও  গুতেরেস বলেছেন, গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সংস্থাটির মিশন  ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করছে। তবে সংঘাতপূর্ণ দেশটির পরিস্থিতির ‘অনেক অবনতি’ ঘটেছে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক প্রতিবেদনে গুতেরেস কঙ্গোতে টালমাটাল অবস্থার নিখুঁত মূল্যায়ন করেছেন এবং দেশটিতে প্রায় ২৫ বছর পর জাতিসংঘের মনুস্ক মিশনের ‘দ্রুত এবং দায়িত্বশীল প্রত্যাহারের’ জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে গত বছর জুড়ে আঞ্চলিক উত্তেজনার এবং মানবিক পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেছেন। দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
এতে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় উত্তর কিভুতে ২৮ শতাংশ এবং ইতুরি প্রদেশে ৩৯ শতাংশ মানুষ গৃহহীন হয়েছে। দেশটিতে ছড়িয়ে পড়া সহিংসতায় এ দু’টি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat