×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ১০১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের ভ্রমণ সংযোগ, সুবিধা এবং প্রবেশগম্যথা বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গালফ এয়ার আজ একটি কৌশলগত কোড-শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে।
কোড-শেয়ার চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি আজ ভার্চুয়ালি বিমানের হেড অফিসে উভয় এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে স্মরণীয় করে রাখার জন্য অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গালফ এয়ার তাদের ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে, যা তাদের নিজ নিজ যাত্রীদের জন্য বিস্তৃত পরিসরের বিকল্পগুলি অফার করবে।
কোড-শেয়ার চুক্তি ভ্রমণকারীদের যেকোনও এয়ারলাইন দ্বারা পরিচালিত ফ্লাইটগুলি নির্বিঘেœ বুক করতে সক্ষম করবে, যা ভ্রমণ পরিকল্পনায় দক্ষতার সাথে নির্বিঘœ করবে।
প্রাথমিকভাবে এই চুক্তির আওতায় যাত্রীরা ঢাকা থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে ঢাকা পর্যন্ত উভয় এয়ারলাইন্সের চট্টগ্রাম ও সিলেটের সাথে পরবর্তী সংযোগ নিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, ‘আমরা এই কোড-শেয়ার চুক্তিতে গালফ এয়ারের সাথে এক হতে পেরে আনন্দিত, যা আমাদের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে।’
একইভাবে গালফ এয়ারের সিইও ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউই বলেন, এই কোড-শেয়ার চুক্তির মাধ্যমে যাত্রীদের গন্তব্যের একটি বর্ধিত নেটওয়ার্ক এবং আরও ভ্রমণের বিকল্পগুলি অফার করার জন্য তার ক্যারিয়ার  উন্মুখ হয়ে রয়েছে। 
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তিটি উভয় এয়ারলাইন্সকে বর্ধিত অপারেশনাল দক্ষতা এবং এভিয়েশন শিল্পে দক্ষতা বিনিময়ের মাধ্যমে উপকৃত করবে।
উভয় এয়ারলাইন্স তাদের যাত্রীদের নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণকে অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পুরো যাত্রা নির্বিঘœ করতে বন্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat