×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় বাংলা ধারাবাহিক মানেই কিছু মন মতো গল্পের জন্ম! নানান ঘটনা নিয়ে হইচইও যে হয়না তা কিন্তু নয়। কিছুদিন আগেই মানালি অভিনীত ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক নিয়ে শোরগোল ছিল তুঙ্গে। এবার নতুন ধারাবাহিকে অন্বেষা হাজরার স্মার্ট বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে যাওয়ার ঘটনায় নেটদুনিয়ায় শুরু হয়েছে কটাক্ষের ঝড় ।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে বলা হয়েছে, ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে গ্রামের এক কৃষি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা। নতুন বিয়ে হওয়ার পর থেকেই বেধেছে নানা গন্ডগোল। আধুনিক বরকে নিয়ে নাজেহাল। কলকাতা থেকে তার স্বামীর বন্ধুদের বেড়াতে আসার কথা। কিন্তু বরের আদেশ অনুযায়ী আদ্যিকালের শাড়ি পরে তার বন্ধুদের সামনে যাওয়া নিষেধ!
তাই শাড়ির বদলে প্যান্ট, শার্ট পরেই বরের বন্ধুদের সামনে হাজির হতে চায় সে। সেজন্য একবার ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার প্রচেষ্টা। এদিকে লুজ প্যান্ট কোমর থেকে খুলে পড়ে যাওয়ার অবস্থা! সম্মান বাঁচাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। কিন্তু রেহাই নেই। কোমর থেকে হাত সরাতেই প্যান্ট খুলে গেল । তারপর বরের সামনে স্মার্ট বউ সাজতে গিয়েই কেলোর কীর্তি।
ধারাবাহিকের এই দৃশ্য দেখে কটূক্তি নেটপাড়ার। কেউ কেউ বলছেন, সিরিয়ালে আর কত কিছু হবে! আবার কেউ কেউ লজ্জায় চোখ ঢাকলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat