×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় দুই তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফের ব্রেকআপ হয়ে গিয়েছে অনেকদিন। একসময় তাদের সম্পর্কই যেন সিনেমা পাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। যাই হোক অতীত নিয়ে কেউই পড়ে নেই। বর্তমানে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে আরেক খবর। আলেকজান্ডার অ্যালেক্সিলিকের সঙ্গে নাকি প্রেম করছেন দিশা পাটানি। 
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী,সম্প্রতি আলেকজান্ডার নিজেই তার প্রেমিকা হিসেবে দিশাকে পরিচয় করিয়ে দিচ্ছেন সবার সঙ্গে। তাদের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কের গুজব চলছিল। আপাতত টাতেই পড়ল সিলমোহর। তবে এত দিন অ্যালেকজান্ডারকে বন্ধুই বলে এসেছেন ‘বাগী’ খ্যাত অভিনেত্রী। তবে এবার ধরা পড়ে গেলেন আলোকচিত্রীদের ক্যামেরায়।
কিছুদিন আগেই অ্যালেকজান্ডারকে নিয়ে দিশা বলেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর আলেকজান্ডার। আমরা রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। কাজ করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা-একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।’
আলেকজান্ডার খোলাসা করেন, দিশা তার কাছে পরিবারের মতো। তবে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। এবার একটি অনুষ্ঠানে বিশেষ বন্ধুকে নিয়ে যান অভিনেত্রী। সেখানেই অ্যালেকজান্ডারকে প্রেমিক বলেই আলাপ করান দিশা। কয়েক সেকেন্ডের ভিডিওতেই স্পষ্ট সবটা।
এদিকে অ্যালেকজান্ডার ও টাইগারের বোন কৃষ্ণা শ্রফ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। দিশার সঙ্গে আলেকজান্ডারের ছবি দেখার পর টাইগারের বোন কৃষ্ণা লেখেন,‘এই ছবির পর ওরা কী লিখবে, তা পড়ার অপেক্ষায় রয়েছি।’
টাইগারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও অভিনেতার পরিবারের সঙ্গে দিশার সম্পর্ক যে অটুট, সেই প্রমাণ অবশ্য মিলেছে বিভিন্ন সময়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat