×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশী ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হারলো জাফনা কিংস। নিজেদের চতুর্থ ম্যাচে বি-লাভ ক্যান্ডির কাছে ৮ উইকেটে হেরেছে জাফনা। ২২ বলে ১৯ রান করেন হৃদয়। আগের দিনই সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়।
গতরাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জাফনা। ৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিন নম্বরে নামা হৃদয় ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৩টি চারে ২২ বলে ১৯ রান করে থামেন হৃদয়।
হৃদয়ের আউটের পর জাফনার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় জাফনা। দুনিথ ওয়েলালাগে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। ক্যান্ডির হাসারাঙ্গা ডি সিলভা-নুয়ান প্রদীপ ৩টি করে উইকেট নেন।
১১৮ রানের টার্গেট ৪২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় ক্যান্ডি। তিন নম্বরে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন অধিনায়ক হাসারাঙ্গা।
৪ ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে জাফনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে সাকিবের গল টাইটান্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat