×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। তারপর অনুরাগ-কালকির বিয়ের দুই বছর পরেই আবার বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। তবে ২০২০ সালে মা হওয়ায় নেটদুনিয়ায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় কালকিকে। কারণ আপাতত খাতায় কলমে তিনি অবিবাহিত থাকায় তার সন্তানের এ জন্ম দেওয়াটাকে তেমন কেউ ভালো চোখে দেখছেননা। সম্প্রতি সেই ঘটনা নিয়েই মুখ খুললেন কালকি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একটি সাক্ষাৎকারে কালকি কোয়েচলিন জানান তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার বর্তমান সঙ্গী বিয়েতে আগ্রহী নয়। অভিনেত্রী বলেন, ‘আমার তখন ডিভোর্স হয়ে গেছে। ও বলল, ‘আমি বিয়েতে আগ্রহী নই’। সুতরাং আমরা দুজন মিলেই বিয়ে না করার সিদ্ধান্ত নেই। তবে আমরা একসঙ্গেই থাকি।’ প্রসঙ্গত, কালকি সম্পর্কে আছেন ইজরায়েলী গাই হার্সবার্গের সঙ্গে। যিনি পেশায় পিয়ানোবাদক। 
তিনি আরো বলেন, ‘সবচেয়ে ভালো বিষয় হল আমাদের দুজনের পরিবারই প্রচলিত ধ্যানধারণায় বিশ্বাসী নয়। বিয়ে ছাড়াই সন্তানের বাবা-মা হওয়ার ব্যাপারে তারা আপত্তি জানাননি। আমার মা শুধু বলছেন, পরেরবার যখন বিয়ে করবে মনে রাখবে সারা জীবন সেই মানুষটার সঙ্গে কাটাবে। যেহেতু আমার আগে একবার বিয়ে ভেঙেছে তাই আমি তাড়াহুড়ো করি এটা মাও চায়নি।’ 
‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে প্রশংসা পেয়েছে কালকির অভিনয়। কাজের সূত্রে, কালকি কোয়েচলিনকে পরবর্তীতে 'মেড ইন হেভেন ২'-এ দেখা যাবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজটির অফিসিয়াল ট্রেলার। এতে অর্জুন মাথুর, শোভিতা ধুলিপালা, জিম সার্ভরা রয়েছেন। ওয়েব সিরিজটি ১০ ​​আগস্ট থেকে প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat