×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাবহ ১৫ আগস্ট স্মরণে আগস্টের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা একাত্তর নেতৃবৃন্দ। আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। 
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন। 
এসময় আমরা একাত্তরের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, কেন্দ্রিয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আমরা একাত্তরের কেন্দ্রিয় সমন্বয়ক শরীফুল ইসলাম জুয়েল, নেয়ামত আলী খোকন, সদস্য গোলাম সুলতান আহমেদ ও পরিমল চন্দ্র শীল উপস্থিত ছিলেন। 
এর আগে নেতৃবৃন্দ ইস্টার্ন প্লাজায় সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। জাতির পিতার নৃশংস প্রয়াণের ৪৮ বছর উপলক্ষে সংগঠনটি আগস্টজুড়ে দেশব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ তারা শ্রদ্ধা নিবেদন করেন। 
আমরা একাত্তরের চেয়ারপারসন মাহবুব জামান  বলেন, শোকাবহ আগস্ট স্মরণে আগামী ৫ আগস্ট সংগঠনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা ও তার স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও এ উপলক্ষে দেশব্যাপি আলোচনা, স্মৃতিচারণ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat