×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মানাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক প্রাণ হারায়।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনআরডিএফ) মঙ্গলবার এ কথা জানিয়েছে।
এনআরডিএফ বলছে, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।মহারাষ্ট্র রাজ্যে কিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য ভারতে বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat