×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামিকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
গ্রেফতারকৃতের নাম মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহকুমা সাধুহাটি গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়া ওরফে চোনা মোল্যার পুত্র। 
এলিট ফোর্স র‌্যাব-১০ এর  সহকারী পরিচালক ও এএসপি  (মিডিয়া) এনায়েত কবির সোয়েব  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধানী ঢাকার শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 
তিনি জানান, সে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি।  মোরশেদ  হোসেন মিয়া দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। 
তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্থান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat