×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এটর্নী জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেফতারের যে আইনটি আছে, সে অনুয়ায়ী একটি গাইডলাইন ঠিক করে দেওয়া হয়েছিল। কিন্তু গাইডলাইনগুলো আইনে না থাকায় আপিল করা হয়েছিল। এখন আপিল শুনানির অনুমতি দেওয়া হয়েছে, আপিল শুনানি হবে। কয়েকটি গাইনলাইনের উপর আমাদের আপত্তি ছিল, এখন তারা এ বিষয়ে লিভ দিয়েছেন।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মামলা জট নিয়ে এটর্নি জেনারেল বলেন, আদালতে এখন মামলা জট অনেক কমে এসেছে। অনেক মামলার শুনানি হচ্ছে। বিশেষ করে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে নিস্পত্তি বেশি হচ্ছে। হাইকোর্টে ২০২২ সালে ৩০টিরও বেশি ফাঁসির মামলার শুনানি হয়েছে। যেটি এর আগে কখনো হয়নি। এখন মামলা নিস্পত্তির হার বেশি হওয়ায় মামলা জটও কমে এসেছে।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেদির পাশে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে এটর্নি জেনারেল টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেনসহ বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, নির্বাচিত সদস্যগণসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat