×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ায় সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে।কর্মকর্তারা শনিবার বলেছেন, একটি উপচে পড়া বাঁধের কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত তিন দিন ধরে, ভারী বর্ষণে দেশ জুড়ে কাউন্টিগুলো নিমজ্জিত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শনিবারের পরে মৃতের সংখ্যা বাড়তে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ৬,৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস এবং ভবন ধসে মারা গেছেন।
মন্ত্রণালয় জানায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদী উপচে পড়ায় ভেসে গেছেন।
কোরিয়া রেলরোড কর্পোরেশন জানায়, দেশব্যাপী সমস্ত নিয়মিত ট্রেন পরিষেবা দুপুর ২টা (০৫০০ জিএমটি) পর্যন্ত স্থগিত করা হয়েছিল, যদিও কেটিএক্স বুলেট ট্রেনগুলো সম্ভাব্য সময়সূচী সামঞ্জস্যের সাথে চালু ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat