×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন বুধবার বলেছে, রাজধানীতে কিয়েভে হামলার দ্বিতীয় রাতে তারা রাশিয়ার ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ন্যাটো নেতাদের বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় এসব ড্রোন ভূপাতিত করা হলো। খবর এএফপি’র।
ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছে, ‘মোট ১৫টি কামিকাজ ড্রোন এ হামলায় কাজে লাগানো হয়েছিল। এর মধ্যে ১১টি ড্রোন ধ্বংস করা হয় সেন্টার অ্যান্ড ইস্ট এয়ার কমান্ডের দায়িত্বে থাকা এলাকায়।’
ইউক্রেনের অন্যান্য অংশে আর কোন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এদিকে ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইগর তাবুরেটস বলেছেন, সেখানে অনাবাসিক একটি ভবনে ড্রোন আঘাত করার পর আগুন ছড়িয়ে পড়ায় দু’জন দগ্ধ হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেরকাসিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সতর্কাবস্থায় রাখা হয়েছিল।
এদিকে কিয়েভ সামরিক কর্তৃপক্ষ রাজধানীতে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে। তবে সেখানে হামলায় কতটি ড্রোন কাজে লাগানো হয়েছিল তা জানায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছে, ‘কিয়েভের আশপাশের আকাশসীমায় শত্রু পক্ষের সকল লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’
এতে আরো বলা হয়, ড্রোন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
কিয়েভে বিমান হামলার সতর্কতা দুই ঘণ্টারও বেশি সময় ধরে বলবৎ রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat