×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-এই পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকসের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সূত্র জানায়।
আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহানেসবার্গে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন হবে। শীর্ষ সম্মেলন ছাড়াও ব্রিকস নেতাদের আউটরিচ এবং ব্রিকস ডায়ালগ অনুষ্ঠিত হবে। 
প্রসঙ্গত, গত ১৪ জুন সুইজারল্যান্ডের জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়। সেখানে ব্রিকস জোট নিয়ে আলোচনা হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ লাভ করতে পারে। ভবিষ্যতে আরও আটটি দেশ সদস্য পদ পেতে পারে। যাদের ব্রিকস সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ ২০২১ সালে ব্রিকস ব্যাংক-নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat