×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ২২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। এতে দুর্গম পাহাড়ে বসবাসরত হাজার হাজার মানুষের পরিবারে আমূল পরিবর্তন এসেছে। 
আজ শনিবার দুপুরে বান্দরবান জেলা লামা পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশন শেষে  মোহাম্মদ রফিককে সভাপতি ও বাসু পালিতকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন বীর বাহাদুর উশৈসিং । 
পরে পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat