×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার বলেছেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার ইউক্রেনে জাপোরঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েকটি অংশ পরিদর্শন কাজের ‘অগ্রগতি হচ্ছে’।
সেখানে মাইন পুতে রাখা হয়েছে এমন দাবি করার পর আইএইএ এই অগ্রগতির কথা জানালো। খবর এএফপি’র।ওই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক পরিকল্পনার অভিযোগ এনেছে। এতে ইউরোপের বৃহত্তম এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তেজস্কিয় বিপর্যয়ের ঝুঁকির মুখে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে।এ সপ্তাহের গোড়ার দিকে গ্রোসি বলেছিলেন, এ পর্যবেক্ষণ সংস্থা দুটি চুল্লি ইউনিটের ছাদে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি এর টারবাইন কক্ষের অংশ এবং কুলিং সিস্টেম পরিদর্শনের আবেদন জানিয়েছে।তিনি শুক্রবার টোকিওতে বলেন, ‘আমি মনে করি আমরা এক্ষেত্রে অগ্রসর হচ্ছি।’তিনি বলেন, ‘আমরা শীতলীকরণ জলাধার এবং অন্যান্য স্থান পরিদর্শন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন, তারা সেখানে ‘বিস্ফোরক বা কোন মাইন পুতে রাখার ইঙ্গিত দেখতে পাননি।’তিনি বলেন, আইএইএ কর্মকর্তারা এখন পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটির ছাদ পরিদর্শন করতে সক্ষম হননি।তবে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা তা পরিদর্শনের অনুমতি পাব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat