×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনয় ও ফিটনেস দিয়ে এখনো আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ফিটনেসের কথা উঠলে বলিউডে যাদের নাম প্রথমেই আসে, তাদের মধ্যে শিল্পা অন্যতম। ৪৮বছরের এ অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টোনড ফিগার, খাঁজ কাটা অ্যাবস, যোগা, জিম করার সময়ের বিভিন্ন ছবি শেয়ার করে ভক্ত হৃদয়ে ঝড় তোলেন। সম্প্রতি টোনড ফিগারের অধিকারিনী শিল্পা শেট্টি ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন। আর সেই ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার গুরুগাঁও ফিল্ম সিটিতে লেন্সবন্দি হয়েছেন শিল্পা শেঠি। ইন্ডিয়াস গট ট্যালেন্টের সেটে ঢোকার মুখে শিল্পা পেট কাটা টুকটুকে লাল পা চেরা এবং এক কাঁধ খোলা আউটফিটে আউটফিটে বোল্ড লুকে ধরা দেন পঞ্চাশ ছুঁই ছুঁই বলি এই নায়িকা। শেয়ার করা শিল্পার এই ভিডিও নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
ভিডিওতে শিল্পার খাঁজ কাটা অ্যাবস দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘এখনও পর্যন্ত তিনি এতটা ফিট! এর জন্য অনেক পরিশ্রমও করতে হয়। এই মহিলা অনুপ্রেরণা’। অপর একজনের মন্তব্য, ‘ওর ড্রেসিং সেন্সও অসাধারণ’। কারও মন্তব্য, ‘কোন সন্দেহ নেই... এই বয়সেও তাকে বিস্ফোরক দেখাচ্ছে’।
রোজ হাজার কাজের ব্যস্ততা থাকলেও তার রুটিনে সবচেয়ে আগে ব্যায়াম, তারপর অন্য কিছু।‌ পরিস্থিতি যাই হোক, ব্যয়াম ছাড়া তিনি থাকতে পারেন না। নিজের বাগান বা জিমে শরীরচর্চার ছবি ও ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন সোশ্যাল মিডিয়ার পেজে।
‘বাজিগর’ (১৯৯৩) ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল শিল্পার। রোহিত শেঠি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ শীঘ্রই দেখা যাবে তাকে। এ কাজে তার সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবেরয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat