×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।আজ শনিবার (১ জুলাই) সকাল থেকে কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। সকাল পেরিয়ে সন্ধ্যা নামলেও নগরবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টি।
এদিকে শনিবার বেলা ৩ টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বিভিন্ন অঞ্চলের অলি-গলিতে হাঁটু পানি জমে গেছে। এই বেরসিক বৃষ্টি বাগড়া ফেলেছে ঈদ আনন্দে। কারণ বাসার সামনে পানি জমে থাকায় অনেকের পক্ষে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। ফলে ঈদের ছুটিতে যারা পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনেককেই সেই পরিকল্প বাতিল করতে হয়েছে।
ঈদের তৃতীয় দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ ছিল বেশ পরিষ্কার। দিনের শুরুটা আলো ঝলমলে হলেও, বিকেল ৩টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে মুষলধারে বৃষ্টি। বিকেল ৪টার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে বৃষ্টির পানি ঝরা থামেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে রাজধানীর সেগুনবাগিচা, কাকরাইল, খিলগাঁও, শান্তিনগর, নয়াপল্টন, রাজারবাগ, দক্ষিণখান, বংশাল, নাজিরাবাজার, মুকিমবাজার, গোপীবাগ, উত্তরা, রামপুরা, নাখালপাড়া, হাতিরঝিল, মধুবাগ, আদাবর, সাতরাস্তা, মগবাজার, মিরপুর রোড, পান্থপথ, গ্রিনরোড, কমলাপুর, পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়ার অফিসের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন  জানান, শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসের বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ্য থেকে জানানো হয়, আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক আগে থেকেই কাজ শুরু করেছি। ইতোমধ্য নগরবাসী অনেক সুফল ভোগ করছেন। গত ৩ বছরে ১৩৬ টি স্থানের ঝলাবদ্ধাতা নিরসনে কাজ করা হয়েছে। আরও অনেক নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজকের বৃষ্টির জন্য যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল, ইতোমধ্য অনেক স্থানে পানি নেমে গেছে। রাত ৯ টার মধ্য বাকি স্থানের পানিও নেমে যাবে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat