×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৫৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা, অগ্নি সন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্টপোষকতা করে।
তিনি বলেন, এই অশুভ শক্তি যেকোন সময় দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পারে। এই সন্ত্রাসীগোষ্ঠী নির্বাচন চায় না, তারা বানচাল করতে চায়। বিএনপি অগ্নি সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করতে চায়। এদের বিপক্ষে আওয়ামী লীগ সজাগ রয়েছে।
আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব জনগণ যাকে দিবে, তারাই দেশ পরিচালনা করবে। এক্ষেত্রে নির্বাচন বানচাল করে মানুষের ওপর আক্রমণ করার অধিকার কারোরই নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat