×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশ পাকিস্তান, আফগানিস্তানে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 
আজ বুধবার বিকাল ৪টায় নগরীর সিনেমা প্যালেস মোড়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্যের জন্য রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বারবার দরকার। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ আজ অর্থনৈতিক মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করেছেন। বাংলাদেশ যাতে পাকিস্তান না হয়, বাংলাদেশ যাতে আফগানিস্তান না হয় সেজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। 
তিনি আরো বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে এবং ক্ষমতায় থাকলে এদেশ আর পেছনে যাবে না। উন্নতির চরম শিখরে পৌঁছাবে। 
সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ মনেপ্রাণে একটি অসাম্প্রদায়িক দল। ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ চেষ্টা করছে। তারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু দেশের মানুষ তাদেরকে মন থেকে প্রত্যাহার করেছে। তাদের কোনো কথা জনগণ বিশ্বাস করে না। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat