×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে পুলিশ বাহিনীর ১৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে মঙ্গলবার অস্ত্রধারী ব্যক্তিরা অপহরণ করেছে। সেখানের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তাদেরকে অপহরণ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, রাজ্য এবং ফেডারেল বাহিনীর সদস্যরা অপহৃত ১৪ পুলিশ কর্মীর সন্ধানে অভিযান শুরু করেছে।
মেক্সিকো সিটির প্রায় ৭শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওকোজোকোটলা শহর এবং রাজ্যের রাজধানী টাক্সটলা গুটিয়েরেজকে সংযুক্ত করা একটি মহাসড়কে এ অপহরণের ঘটনা ঘটে।
সংবাদপত্র রিফর্মার পরিবেশিত খবরে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা পুলিশ বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি থামিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং মাটিতে শুয়ে থাকার নির্দেশ দেয়।
রিফর্মার প্রতিবেদনে আরো বলা হয়, দুষ্কৃতকারীরা ওই দলে থাকা নারীদের ছেড়ে দিলেও পুরুষদের বন্দি করে।
সাম্প্রতিককালে ওকোজোকোটকলায় অপরাধী চক্র এবং আইনশৃংখা রক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এলাকাটি অভিবাসন প্রত্যাশীদের কাছে এবং মাদক পাচারে জন্য একটি জনপ্রিয় ট্রানজিট জোন হিসেবে পরিচিত।
২০০৬ সালের শেষের দিকে মাদক বিরোধী একটি বিতর্কিত সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত মেক্সিকোতে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat