×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৯
  • ৪৫৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি ডুপেজে রোববার সকালে একটি পার্কিং লটে জুনটিন্থ উদযাপনের জন্য একদল লোক জড়ো হলে সেখানে গুলিতে অন্তত একজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে।
ডুপেজ কাউন্টির ডেপুটি শেরিফ এরিক সোয়ানসনকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানায়, স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটের কিছু আগে (গ্রিনীচ মান সময় ০৫৩০ টায় ) সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
কিছু ভুক্তভোগীকে ডুপেজে হাসপাতালে ভর্তি করা হয় এবং বেশ ক’জন নিজেরাই হাসপাতালে ভর্তি হয়। নিহতের বয়স ও নাম এখনো প্রকাশ করা হয়নি।  কে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কিত কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
সোয়ানসন বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট নয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, জুনটিন্থ উদযাপনের জন্য লোকজন জড়ো হলে সেখানে গুলি শুরু হয়।
উল্লেখ্য, জুনটিন্থ আনুষ্ঠানিকভাবে ক্রীতদাস আফ্রিকান আমেরিকানদের মুক্তির স্মরণে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় স্বাধীনতা দিবস ও ফেডারেল ছুটির দিন। ১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাসে ক্রীতদাসদের জন্য স্বাধীনতা ঘোষণা করা হয়। জুন এবং উনিশের সংমিশ্রণ  থেকে দিবসটির এরূপ নামকরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat