×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৩৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে।
২ দিনের রিমান্ড শেষে তাকে আজ শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আরাফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন পরিদর্শক জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন। পরে, ৭ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তৃতাকালে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দু’দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat