×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ২৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশে পাঁচ দিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন।ওআইসি মহাসচিব বাংলাদেশে সফরকালে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
হিসেন ব্রাহিম তাহা ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে এ বিশ্ববিদ্যালয়ের ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন। আগামী ৩০ মে আইইউটি’র ক্যম্পাসে কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও ওআইসি মহাসচিব তাঁর এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।ওআইসি মহাসিচিব শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat