×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৪৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রায় দু’দশক হলো হিন্দি এবং দক্ষিণী সিনেমা জগত দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার অভিনীত সিনেমা বক্স-অফিসে খুব একটা সফল না হলেও পারিশ্রমিকের দিক থেকে অনেককেই টেক্কা দিচ্ছেন তামান্না। এক গানেই ছয় কোটি টাকা দাবি করে সমালোচিতও হয়েছেন তিনি। তবে সম্প্রতি এ প্রসঙ্গে নিজেই কথা বলেছেন দক্ষিণী এই অভিনেত্রী।
ইন্ডিয়ান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা অনিল রবিপুড়ির ‘এনবিকে ১০৮’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য প্রস্তাব দিয়েছিলেন তামান্নাকে। গানটিতে পারফর্ম করতে রাজিও হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু এ জন্য নির্মাতার কাছে চেকে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক দাবি করেছেন তামান্না। অভিনেত্রীর এমন পারিশ্রমিকের কথা শুনে রীতিমতো হতাশ হয়েছেন নির্মাতা।
তবে প্রসঙ্গটি নিয়ে এক টুইটে তামান্না লিখেছেন, ‘অনিল রবিপুড়ি স্যারের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উপভোগ করি। নান্দামুরি বালাকৃষ্ণা স্যারের যেমন ভক্ত, তেমনি তাকেও ভীষণ শ্রদ্ধা করি আমি। তাদের নতুন একটি সিনেমার গানে আমার পারফর্ম করার খবর প্রকাশ হয়েছে। এই ভিত্তিহীন খবরে আমি খুবই মর্মাহত। এ ধরনের খবর প্রকাশের আগে দয়া করে ভালো করে জেনে তারপর সংবাদ করুন।’
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর মুক্তি তামান্না অভিনীত সর্বশেষ সিনেমা ‘গুরথুন্দা সীতাকালাম’। এছাড়া বর্তমানে তার ঝুলিয়ে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে আছে তেলেগু ভাষার ‘ভোলা শঙ্কর’, হিন্দি ভাষার ‘বোল চুরিয়া’ ও মালায়ালাম ভাষার ‘বান্দ্রা’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat