×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৪৫৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সাথে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। 
তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই আজ পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড।
দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat