×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৩৪৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্স ইউক্রেনকে আরো বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্যারিসের এলিসি প্রাসাদে রোববার রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময়ে উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দু’নেতা বলেন, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবে। এছাড়া আরো কয়েকডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।
উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে।
জেলেনস্কি ইতালিতে সেদেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের পর জার্মানী যান। ইউক্রেনে রুশ হামলার পর এ প্রথম তিনি জার্মানী সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়।
জার্মানী সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat